1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

নাটোরে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ ডাকাতদল গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২২৫ Time View

নাটোর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল ও নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়।

শনিবার(২১ জুন) রাত সাড়ে ১২টার দিকে চেকপোস্টে কর্তব্যরত সেনা সদস্যরা ৪ জন সন্দেহভাজন ব্যাক্তিকে আটক করে তল্লাশি চালান।

তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত ব্যক্তিদের কাছ থেকে একটি খেলনা পিস্তল এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তারা স্বীকার করে যে,তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা ২জনের নির্দেশে,দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল।

পরবর্তীতে সেনাবাহিনী পুনরায় অভিযান পরিচালনা করে ঐ দুইজন ডাকাত দলের লিডার সহ ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে ডাকাত দলের সদস্যরা জানায়,এ পর্যন্ত তারা অস্ত্রের মুখে জিম্মি করে ৮টি অটোরিকশা ডাকাতি,১২টি মোটরসাইকেল ডাকাতি,৯টি কোরবানির গরু ডাকাতি,চাদা না দেয়ায় ৬টি পুকুরে বিষ প্রয়োগ করেছে,এছাড়াও,বিভিন্ন বিল,পুকুর ও নির্জন এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজির ঘটনাও সংঘটিত করেছে বলে তারা স্বীকার করে। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হচ্ছে,আব্দুর রাজ্জাক (৩৮)মোঃ কাওসার (২৫) মোঃ বিপ্লব মিয়া (২৪)মোঃ মনিরুল ইসলাম (২৪)মোঃ মবিদুল ইসলাম (২১)মোঃ সুরুজ আলী (২১) সকলের বাড়ি গুরুদাসপুর ও সিংড়ায়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com