1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন ভিপি এমপি আয়নুল হক রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর

একটুখানি পাকা রাস্তার আশায় তিন গ্রামের মানুষের দুর্ভোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫৭৬ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা এলাকার তিন গ্রামের মানুষের জীবনে যেন থমকে গেছে স্বপ্নের গতি। ক্ষিরতলার ঘোড়ামারা, বাটিকামারী ও দৌলতপুর গ্রামের প্রায় তিন থেকে চার কিলোমিটার কাঁচা রাস্তাই এখন তাদের নিত্যদিনের দুঃখের কারণ।

ক্ষিরতলা জহির মোড় থেকে হাবাতিয়া পুকুরপাড় হয়ে দৌলতপুর, বটতলা থেকে ঘোড়ামারা ঈদগাহ মাঠ এবং হবি মোড় থেকে ফরিদপুর পর্যন্ত বিস্তৃত এই রাস্তার বেহাল দশা এলাকাবাসীর জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়েন গ্রামবাসী। সামান্য বৃষ্টিতেই লাল মাটির রাস্তাগুলো কাদামাখা ও জলাবদ্ধতায় ভরে ওঠে, তখন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

ক্ষিরতলা ঘোড়ামারা গ্রামের বাসিন্দা আসাদ আলী জানান,”বৃষ্টির পানি আর কাদার কারণে স্কুলপড়ুয়া ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুলে পৌঁছাতে পারে না। কৃষকরাও ফসল বাজারে নিতে গিয়ে বিপাকে পড়েন।” সি এন জি তো দুরের কথা ভ্যান রিক্সা ঠিকমতো চলে না।

দৌলতপুর গ্রামের নিবাস চন্দ্র মাহাতো বলেন,”এই রাস্তাটি দিয়ে মাছ, ধানসহ সব পণ্য পরিবহন করতে হয়। সামান্য বৃষ্টিতেই কাদার স্তর এমন বেড়ে যায় যে কিছুই আনা-নেওয়া যায় না। রাস্তার দুই পাশে বড় দুটি পুকুর থাকায় কাদা আরও বেড়ে যায়। খুব দ্রুত এই রাস্তাটি পাকা করা জরুরি।”

বাটিকামারী গ্রামের ধীরেন্দ্রনাথ মাহাতো বলেন,”হবি মোড় থেকে ফরিদপুর পর্যন্ত রাস্তাটি এতটাই খারাপ যে, হেঁটে চলাও মুশকিল। অন্তত চলাচলের উপযোগী করে সংস্কার করা হোক।”

ক্ষিরতলা ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিপেন্দ্র নাথ মাহাতো বলেন,”রাস্তার বেহাল দশার কথা আমরা জানি। এ ছাড়াও এমপি রোড় ও  প্রতাপ দিঘী রাস্তার আরো খারাপ অবস্থা,এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।”

স্থানীয় হাজারো মানুষ দ্রুত এই তিনটি কাঁচা রাস্তাকে পাকাকরণের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, রাস্তাগুলি পাকাকরণ হলে শিক্ষা, কৃষি, পণ্য পরিবহনসহ সামগ্রিক জীবনমানের উন্নতি ঘটবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com