1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

যমুনায়  বাড়ছে পানি দ্রুতগতিতে সিরাজগঞ্জের চরে বন্যা আতংক

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১৭ Time View

নিজস্ব প্রতিনিধি সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে যমুনা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ফলে দ্রুত তলিয়ে যাচ্ছে নদীর অভ্যন্তরে চরাঞ্চলের নিম্নভূমি। স্থানীয়দের মাঝে হঠাৎ বন্যা আতংক দেখা দিলেও আশংকা উড়িয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

মঙ্গলবার (৩ জুন) যমুনা নদীর সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪৫ মিটার। ২৪ ঘণ্টায় ৮৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২ দশমিক ৪৫ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।

অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ০৬ মিটার। ২৪ ঘন্টা ৭৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৯৪ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.০০ মিটার)।

তীব্রগতিতে পানি বাড়তে থাকায় জেলার ৫টি উপজেলার ৩৫টি ইউনিয়নের চরাঞ্চলের মানুষের মাঝে আগাম বন্যা আতংক দেখা দিয়েছে। সেই সাথে নিম্নাঞ্চলের ফসলও তলিয়ে যাওয়ার শঙ্কায় আছে চরের মানুষ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধির হার অনেক বেশি ছিল। আরও দুদিন পানি বাড়বে। তবে এ দফায় বন্যা হওয়ার কোন আশংকা নেই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com