1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

রায়গঞ্জে গ্রাহকের ৮০ লাখ টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১৯ Time View
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রায় ২০০ গ্রাহকের জমাকৃত ৮০ লাখ টাকা নিয়ে পালিয়েছে একটি ভুয়া এনজিও। গতকাল রবিবার (১৮ মে) থেকে হাটিকুমরুল এলাকায় অবস্থিত সৌদিবাংলা ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন নামক ওই এনজিও’র জোনাল কার্যালয়ে তালা ঝুলছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অফিসের সামনে গ্রাহকরা টাকার জন্য ভিড় করছেন।
ভুক্তভোগী গ্রাহক জানান, স্থানীয় হারুনর রশিদ বাদশা ও সাইদুল ইসলাম নামে দুই ব্যক্তির পরিচালনায় দেড় মাস আগে সলঙ্গা ও শেরপুরের কয়েকটি স্থানে ওই এনজিওর কয়েকটি শাখা অফিস খোলা হয়।
এরপর স্থানীয় কিছু বেকার লোকজনকে মাঠকর্মী নিয়োগ দিয়ে অফিসের কার্যক্রম চলতে থাকে। গতকাল রবিবার বিকেলে শেরপুর এলাকা থেকে ৫/৬ জন গ্রাহক প্রতারণার শিকার হয়ে জোনাল কার্যালয়ে আসেন। মূলত তখনই এলাকার গ্রাহকরা এনজিওর প্রতারণার বিষয়টি জানতে পারেন। অভিযুক্তরা এরআগেও ভিন্ন নামে এনজিও খুলে টাকা নিয়ে পালিয়েছে।
ভুক্তভোগী ফজলুল হক জানান, হাটিকুমরুলের ওই ভবনে দেড় মাস আগে এনজিওটির অফিস করেছে। ৯০ হাজার টাকা লোন প্রাপ্তির আসায় ১৫ দিন আগে ৪০ হাজার টাকা সঞ্চয় জমা দিয়েছেন তিনি। কিন্তু এখন দেখছেন এনজিওটি ভুয়া। তারা গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছে।
সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির জানান, ‘সংবাদ পেয়ে ওই এনজিওর অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতারিত গ্রাহকদের শান্ত করা হয়েছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com