1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ মিছিল

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৯৮ Time View

কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী কর্তৃক চলমান গণহত্যার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সিংড়া কোর্ট মাঠ থেকে তাদের বিক্ষোভ মিছিল বের হয়। পরে বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদের সঞ্চালনায় বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলার সেক্রেটারী শাহ্ মোস্তফা ওয়ালিউল্লাহ্ সেলিম, হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক মুফতি রুহুল আমিন, সিংড়া মডেল মসজিদের খতিব মুফতি সৈয়দ মোল্লা, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) ফায়সাল আহমেদ, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মো. আল-আমিন, ছাত্রদল নেতা অনিক আজাদ অর্পণ, গণঅধিকার পরিষদের নেতা সোহরাব, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আলী আকবর, মুফতি আলী হাসান, হাবিবুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তাগণ ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ইসরায়েলী সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান এবং গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com