1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা তিস্তার ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ রায়গঞ্জে আঞ্চলিক সড়কের পাশে মুরগির বিষ্ঠার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

তরমুজের বাড়তি দামে দিশেহারা রায়গঞ্জের নিম্ন-মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুযেরা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৩০ Time View
মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে উঠেছে আগাম গ্রীস্মকালীন রসালো ফল তরমুজ। কিন্তু এই রমজানে সবজির বাজার সাভাবিক থাকলেও তরমুজের বাড়তি দামে দিশেহারা উপজেলার নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো।
তরমুজের পাশাপাশি বাড়তি রয়েছে, আপেল, কমলা, মালটা সহ সব ধরণের ফলের দাম। গত দুদিনে উপজেলার নিমগাছি বাজার, ভুইয়া গাতী বাজার, ধানগরা বাজার, ব্রম্যগাছা বাজার, নলকা, এরান্দহ, গ্রামপাঙ্গাসী ও হাটাপাঙ্গাসী বাজারে গিয়ে দেখা যায়, মৌসুমি ফল ব্যবসায়ীরা সারিসারি ভাবে তরমুজ সাজিয়ে রেখেছেন। তবে বিক্রি করা হচ্ছে বেশ চড়া দামে।
প্রতি কেজি তরমুজ বিক্রি করা হচ্ছে ৪৫ টাকা থেকে ৫০ টাকায়। আবার কোনো কোনে বাজারে বিক্রি করা হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। ফলে সাধারণ মানুযের ক্রয় ক্ষমতার বাইরে এই তরমুজের দাম। তরমুজ কিনতে আসা অটোভ্যান চালক রেজাউল করিম বলেন, বাজারে আগাম তরমুজের আমদানি থাকলেও দাম অনেক চড়া। আমাদের মতো দিন মজুরের পক্ষে বর্তমান বাজার থেকে তরমুজ কেনা খুবই কস্টকর। তরমুজ কিনতে আসা মোঃ মানিক, রফিকুল ইসলাম, আসলাম উদ্দিন ও মর্জিনা বেগমের সাথে কথা হলে তারা জানান, তরমুজের দাম শুনেই হতাশ হয়েছেন তারা।
তাই তরমুজ না কিনেই বাড়ি ফিরে যাচ্ছেন। এদিকে তরমুজ সহ ফলমুলের বাজার সহণীয় রাখতে প্রশাসনের সুদৃস্টি কামনা করেন উপজেলার নিম্ন-মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com