1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎ নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন

কাজিপুরের যমুনার দুর্গম চরে বাথান থেকে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৮৪ Time View

দৃশ্যপট ডেস্ক:

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে একটি বাথান (গবাদিপশুর বাসস্থান) থেকে ইউসুফ আলী স্বপন (৪০) নামে এক যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে কাজিপুর উপজেলার তারাকান্দি গ্ৰামের সারজিল সম্পদ নামে এক ব্যক্তির বাথান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত স্বপন একই উপজেলার বীর শুভগাছা গ্ৰামের ইমান আলী খানের ছেলে। তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করে জানান, তারাকান্দির একটি বাথান থেকে স্বপনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে নিহতের পরিবার জানায়, প্রায় একমাস ধরে বন্ধু সারজিল সম্পদের বাথানে থেকে সেটি দেখাশোনা করতেন স্বপন। প্রতি বুধবার বাড়ি এসে স্ত্রী-সন্তানদের জন্যে বাজার করে দিয়ে আবার চলে যেতেন।

কিন্তু গত বুধবার (৫ মার্চ) থেকে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। স্বপনের এ মৃত্যুটি রহস্যজনক বলে মনে করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজনেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com