1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২ ডিভি লটারি প্রত্যাশীদের জন্য দুঃসংবাদ অশ্রু আর ভালোবাসায় দেবী দুর্গার বিদায় যমুনা নদীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব কাউনিয়ায় দূর্গা মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু নলছিটিতে পৃথক অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ আটক-৭ চুয়াডাঙ্গায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত ধামইরহাটে বৃদ্ধা হত্যার রহস্য উদ্‌ঘাটন, ছোট ভাই-ভাবীসহ গ্রেপ্তার ৫ চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে ১০ শহীদ পরিবারের পাশে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ Time View

দৃশ্যপট নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত দশ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে শহরের গুডফুড রেস্টুরেন্টে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে এ আর্থিক সহায়তা দেন তিনি।

মত বিনিময় সভায় সাইদুর রহমান বাচ্চু বলেন, ছাত্র-জনতা হত্যাকারীদের দ্রুত আইনের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। তবেই কবরে তাদের আত্মা শান্তি পাবে। তিনি আত্মদানকারী সব শহীদ পরিবারের পাশে সরকার, বিএনপির বিত্তবান নেতা ও ব্যবসায়ীদের দাঁড়ানোর আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে শহীদ সোহানুর রহমান রঞ্জু, সুমন শেখ, আব্দুল লতিফ, আব্দুল আলিম, ইয়াহিয়া আলী, সিহাব আহম্মেদ, হাফেজ সিয়াম হোসেন, নজরুল ইসলাম, লেবু শেখ ও আব্দুর রশিদের পরিবারকে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com