1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা আওয়ামী লীগের দেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় ১ শিশুর মৃত্যু  রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ রাজবাড়ীর পাংশায় গোখরার ছোবল খেয়ে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে কৃষক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক ক্লাইমেট স্মার্ট কৃষির প্রসারে চাঁপাইনবাবগঞ্জে প্রযুক্তি মেলা উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি সিরাজগঞ্জে জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত

৬ দিন পর চালু হলো এনায়েতপুর থানার কার্যক্রম

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩০৯ Time View

সোহেল রানা, চৌহালী প্রতিনিধি:
ছয়দিন পর চালু হলো সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশের আইনি কর্মকান্ড। এর আগে শিক্ষার্থিরা বিধ্বংস  থানা চত্বরে পরিস্কার করে ব্যবহার উপযোগি করেন।
শনিবার বেলা সাড়ে বারটা থেকে সাবধান ভাবে থানাটির পুলিশি কর্মকান্ড চালু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ-উপমহাপরিদর্শক সোইয়ব রেজা আলম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদ আল আমিন ও পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।এনায়েতপুর থানার পুলিশি কার্য্যক্রম পালনের জন্য মোঃ হাসিবকে অফিসার ইনচার্জের দায়িত্ব অর্পণ করেন।
এর আগে সকাল থেকে থানা চত্বর পরিস্কার-পরিচ্ছন্ন করেন এনায়েতপুর থানা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, চলতি মাসের ৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে হামলায় নিহত হন এনায়েতপুর থানার অফিসার ইনচার্জসহ ১৫ জন পুলিশ সদস্য ও ৩ জন আন্দোলকারী ।
উক্ত কার্যক্রম অনুষ্ঠানে উপস্হিত ছিলেন এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সভাপতি মোঃমাসুদ রানা, সরকারী আকবার আলী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আয়নুল হক,এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্নআহ্বায়ক মোঃরওশন আলী মন্টু সরকার,সদস্যসচিব মোঃমুনজুর রহমান মুঞ্জ শিকদার,যুগ্নআহ্বায়ক মোঃআব্দুস সালাম, থানা যুবদলের আহ্বায়ক মোঃ জাহিদ হোসেন জহুরুল, সিনিয়র যুগ্নআহ্বায়ক মোঃ আল্লেক চাঁন সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com