1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিভি লটারি প্রত্যাশীদের জন্য দুঃসংবাদ অশ্রু আর ভালোবাসায় দেবী দুর্গার বিদায় যমুনা নদীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব কাউনিয়ায় দূর্গা মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু নলছিটিতে পৃথক অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ আটক-৭ চুয়াডাঙ্গায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত ধামইরহাটে বৃদ্ধা হত্যার রহস্য উদ্‌ঘাটন, ছোট ভাই-ভাবীসহ গ্রেপ্তার ৫ চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার

রায়গঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধ ও সাধারণ জ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৬৬ Time View

                     নিজস্ব প্রতিবেদক:

ভালোর সাথে, আলোর পথে- এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধ ও সাধারণ জ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ধানগড়ায় ইউনিভার্স একাডেমিতে এ প্রতিযোগিতার আয়োজন করে প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির নির্বাচিত ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। সর্বোচ্চ নম্বর পেয়ে তিন শ্রেণিতে পুরস্কার লাভ করে মহেন্দ্র কুমার সৃজন (তৃতীয়), রিদুয়ান ইসলাম (চতুর্থ) ও সাবিহা আলম রূপাঞ্জনা (পঞ্চম)। অনুষ্ঠান সমন্বয় করেন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও মাহাতোদের কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি আলহাজ আহমেদ ও আতিকুল ইসলাম, ইউনিভার্স একাডেমির শিক্ষক রমিনা খাতুন, রুখসানা খাতুন, ইন্দ্রনারায়ণ সান্যাল, জাহাঙ্গীর হাসান, তুষার তালুকদার, তানজুম খাতুন, বিশুকা রানী পাল, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com