1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎ নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন

কাজিপুরে বসুন্ধরা শুভসংঘের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৬৬ Time View

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ: শুভ কাজে, সবার পাশে এই প্রতিপাদ্যকে ধারন করে বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে কাজিপুর উপজেলায় দরিদ্র, অসহায়, দুস্থ এবং বানভাসীদের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ে দুই শতাধিক নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান, বেশকিছু মানুষের ডায়বেটিস পরীক্ষা এবং বিভিন্ন ঔষধ সামগ্রী প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী। তিনি বন্যাদূর্গত এলাকায় বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষ উপকৃত হচ্ছে। বসুন্ধরা গ্রুপের সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমগুলোতে আমি অভিভূত। এমন ভালো কাজের সাথে থাকাটাও ভাগ্যের ব্যাপার। এমন কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন মাইজবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার জাহাঙ্গীর আলম, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক দেওয়ান শহীদুজ্জামান শুভ, যুগ্ন সাধারন সম্পাদক ডা. সুমনা হক, কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস মীম, যুগ্ন সাধারন সম্পাদক কমিউনিটি মেডিকেল অফিসার এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রাকিব হাসান, কাজিপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আশকার পাইন ও সাংগঠনিক সম্পাদক আশা সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com