1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎ নদীতে ভাসছিল অজ্ঞাত মহিলার লাশ কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন

কাজিপুরে ৫ টাকায় ঈদ সামগ্রী বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৪০২ Time View

 

মিজান রহমান , কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মানবিক সংগঠন “ভয়েস অব কাজিপুর” এর উদ্যোগে হত-দরিদ্র ও অসহায়দের মাঝে ৫ টাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার চালিতাডাঙ্গা বাজারের “ভয়েস অব কাজিপুর” সংগঠনটির আঞ্চলিক কার্যালয়ে ১২০০শত নিম্ন আয়ের মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত-দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ৫ টাকার বিনিময়ে ৩০০ পিস লুঙ্গি, ৩০০ পিস থ্রি-পিস, ৩০০ পিস শাড়ী ও ৩০০ টি ঈদ সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো গুঁড়ো দুধ, পোলার চাউল, সুজি, সয়াবিন তেল, লাচ্চা-সেমাই, বাদাম-কিসমিস, সাবান ও লবণ।

ঈদ সামগ্রী বিতরণকালে ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা আশকার পাইন কালবেলা কে বলেন , বর্তমান সময়ে দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে অসহায় ও দরিদ্র মানুষেরা চাইলেও প্রয়োজনীয় ঈদ সামগ্রী ক্রয় করতে পারছেন না। এজন্য তাদের কথা বিবেচনা করে ৫ টাকার বিনিময়ে তাদের মধ্যে ঈদ উপহার তুলে দিচ্ছি। তিনি আরো বলেন, মানুষ যেন বিনামুল্যে ঈদ সামগ্রী নিতে লজ্জাবোধ না করে এ জন্য প্রতিটি ঈদ সামগ্রীর মূল্য রাখা হয়েছে ৫ টাকা।

৫ টাকার বিনিময়ে ঈদ সামগ্রী হাতে পেয়ে খুশি অসহায় ও দরিদ্র মানুষেরা। উপজেলার কাজিপুর সদর, সোনামুখী,চালিতাডাঙ্গা ইউনিয়নসহ উপজেলার সকল ইউনিয়নের ১২০০শত হত-দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই বিতরণ কার্যক্রম চলবে ঈদের আগের দিন রাত ৮ টা পর্যন্ত।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com