1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে চুরির মামলার তিন এজাহারভুক্ত আসামি আটক  সলঙ্গায় মৎস্য আড়ৎ ইজারার দাবিতে মানববন্ধন তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চায়না জালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু কালিয়াকৈর একটি বিল থেকে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ফুটবল খেলা নিয়ে যুবক হত্যা: হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে নদীভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড তাড়াশে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল‌ ও শিক্ষাবৃত্তি প্রদান

সলঙ্গা ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি অনুমোদন : সভাপতি ফরিদ.সম্পাদক তারিফ

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৯ Time View

 

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়ন যুবদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রবিবার (১৯ জুলাই) সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন ও সদস্য সচিব শাহীন রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসার ফেইসবুক পেজ থেকে জানানো হয়।

 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদুল ইসলাম ফরিদ ও সাধারণ সম্পাদক হয়েছেন তারিফ মাহমুদ।তারা দীর্ঘদিন ধরে সংগঠনের রাজনীতিতে সক্রিয় এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণকারী লড়াকু নেতা হিসেবে পরিচিত।পতিত আওয়ামী সরকারের নির্যাতন ও মামলা-হামলার শিকার হয়েছেন বহুবার।জেল জুলুমের শিকারও হয়েছেন। দলের নেতাকর্মীদের প্রত্যাশা,তাদের নেতৃত্বে সলঙ্গা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে নতুন কমিটি অনুমোদনকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

আংশিক কমিটির অন্যান্যরা হলেন,আজাহার আলী খান (সিনি: সহ-সভাপতি),নজরুল ইসলাম (সহ-সভাপতি),রফিকুল ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক) ও এস.কে ফিরোজ (সাংগঠনিক সম্পাদক)।আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com