1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শিশুর হাত-পা বেঁধে ধর্ষণ, সেই সজীব কুষ্টিয়ায় গ্রেপ্তার কে হচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপির নতুন মুখ্যমন্ত্রী: পছন্দের তালিকায় কারা রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু বাড়ির পেছনে মিলল বৃদ্ধের ঝুলন্ত মরদেহ চট্টগ্রামে বাড়তি বাস ভাড়ার প্রতিবাদ: ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রায়গঞ্জে কলেজছাত্রী নিয়ে উধাও শিক্ষক, এলাকায় চাঞ্চল্য ৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নাসিরনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গাইবান্ধার দুদকের গণশুনানি ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিশুর হাত-পা বেঁধে ধর্ষণ, সেই সজীব কুষ্টিয়ায় গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি ডেকে নিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ এবং তার দুই সহপাঠীকে যৌন নিপীড়ন করার অভিযোগে অভিযুক্ত যুবক সজীবকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

 

 

 

বুধবার (৬ মে) গ্রেপ্তারকৃত আসামিকে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

গ্রেপ্তারকৃত সজীব শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া গ্রামের হাফেজ আব্দুল হাইয়ের ছেলে। তার বাবা স্থানীয় একটি মসজিদের ইমাম।

 

 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল দুপুরে আম দেওয়ার কথা বলে তিন স্কুলছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নেয় সজীব। সে সময় বাড়িতে তার স্ত্রী বা পরিবারের অন্য কেউ ছিল না। সুযোগ বুঝে সজীব শিশুদের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তাদের হাত-পা বেঁধে বিবস্ত্র করে যৌন নিপীড়ন চালায়। একপর্যায়ে অন্য দুই শিশুকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য করে সজীব এক শিশুকে ধর্ষণ করে।

 

 

ভয়াবহ এই ঘটনার পর সজীব শিশুদের মুখ বন্ধ রাখার জন্য ৩০০ টাকা দেওয়ার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তবে শিশুরা টাকা না নিয়ে বাড়ি ফিরে স্বজনদের বিস্তারিত জানায়।

 

 

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করেন প্রভাবশালীরা। গত ২৬ এপ্রিল বিকেলে এ নিয়ে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। তবে শাহজাদপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সালিশ পণ্ড করে দেয়। ওই রাতেই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সজীব পলাতক ছিলেন। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

 

 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, চাঞ্চল্যকর এই মামলার প্রধান আসামি সজীবকে র‌্যাব কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বুধবার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুদের জবানবন্দি রেকর্ডসহ মামলার অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com