1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাকিবের দেশে ফেরা নিয়ে এবার মুখ খুললেন তারই এক সময়ের গুরু রায়গঞ্জে অসহায় পরিবারের পাশে মানবিক উদ্যোগ:স্বস্তি ফিরছে প্রতিবন্ধী বাবার পরিবারের  হরমুজ প্রণালিতে অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না : ম্যাক্রোঁ ‘দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা সম্মানজনক ভাতা পাবেন’ ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অন্যান্য দেশকে চাপ দেওয়ার নির্দেশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর  গাজীপুরের চন্দ্রা ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি গঙ্গাচড়ার বেতগাড়ী গরুর হাটে অতিরিক্ত ফি আদায় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ২১ হাজার ৫০০ জন রায়গঞ্জে অসহায় দম্পতির ঘরে পৌঁছাল ঈদের আনন্দ রায়গঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল জব্দ

আজ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৫ Time View

 ডেস্ক

 

দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাধার রক্ষায় এক বিশাল কর্মযজ্ঞের সূচনা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকারের গৃহীত আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর যাচ্ছেন তিনি।

 

 

সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলায় এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে এই কর্মসূচির বিস্তারিত তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

 

 

 

 

প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় একযোগে এই খনন কাজ শুরু হতে যাচ্ছে। সোমবার সকাল সাড়ে ১০টায় কাহারোল উপজেলার ঐতিহাসিক বলরামপুর-সাহাপাড়া খালের মাটি নিজ হাতে কেটে প্রধানমন্ত্রী এই দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।

 

 

একই সময়ে দেশের বাকি ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।

 

 

উল্লেখ্য, এই সাহাপাড়া খালটির সঙ্গে জড়িয়ে আছে এক ঐতিহাসিক স্মৃতি। ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে ঝুড়ি-কোদাল হাতে নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ গ্রামবাসীদের সঙ্গে করে ১২.২ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করেছিলেন। দীর্ঘ সময় পর সেই খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার প্রায় সাড়ে তিন লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন।

 

এই কর্মসূচির প্রস্তুতি সশরীরে তদারকি করছেন সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমন ও খাল খনন কর্মসূচি ঘিরে কাহারোলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য জাহিদ হোসেন বলেন, এই খনন কাজের ফলে কৃষি ও সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে, যা খরা, বন্যা ও জলাবদ্ধতা নিরসনে এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com