1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
৩১ আগস্ট আজকের নামাজের সময়সূচি রায়গঞ্জের নিমগাছি বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭ দোকান চুয়াডাঙ্গায় নজরুল সাহিত্যে ইসলামি দর্শন নিয়ে সেমিনার চুয়াডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা কালিয়াকৈরে  বিশেষ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে কথা বলায় চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যা করা হয়েছে: ত্রাণমন্ত্রী  রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত  ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: ইউএইচএফপিও ওএসডি, ৩ সদস্যের তদন্ত কমিটি ১০ বছর ধরে পাখিদের খাওয়াচ্ছেন কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ ডোপ টেস্ট: কারাগার থেকেই নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা

রায়গঞ্জে অসহায় দম্পতির ঘরে পৌঁছাল ঈদের আনন্দ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪০ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধ দম্পতির ঘরে পৌঁছে গেছে ঈদের আনন্দ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে তাদের দুর্দশার চিত্র সামনে আসার পর স্থানীয় কয়েকজন মানবিক ব্যক্তি এগিয়ে এসে সহায়তার হাত বাড়ান।
গত ১৫ মার্চ অসহায় বৃদ্ধ রইস উদ্দিন ও তাঁর স্ত্রীর জীবনসংগ্রামের একটি ভিডিও প্রকাশিত হলে তা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ভিডিওটি দেখে প্রথমেই সহযোগিতার আশ্বাস দেন “FRC ব্রডব্যান্ড ইন্টারনেট”-এর স্বত্বাধিকারী লিটন মাহমুদ তালুকদার।

পরবর্তীতে ১৬ মার্চ তাকদীর মাহমুদ রাহাত সরাসরি উপস্থিত হয়ে ওই দম্পতির হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন।
এরই ধারাবাহিকতায় ১৭ মার্চ সন্ধ্যায় নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে লিটন মাহমুদ তালুকদার দম্পতির বাড়িতে উপস্থিত হন এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।

উপহারসামগ্রীর মধ্যে ছিল এক বস্তা চাল ও ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ, মুরগি, ডিম, লাচ্ছা সেমাইসহ টাটকা কাঁচাবাজার।
সহযোগিতা প্রদানকালে লিটন মাহমুদ তালুকদার বলেন, “ব্যবসায়িক আয়ের একটি নির্দিষ্ট অংশ আমি সবসময় অসহায় মানুষের কল্যাণে ব্যয় করতে চাই। মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমার সার্থকতা।”

তাঁর এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে এবং সমাজের অন্যান্য সচ্ছল ব্যক্তিদেরও অনুপ্রাণিত করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার চর্চাকে আরও শক্তিশালী করবে।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক কাজল দাস বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সামাজিক দায়িত্ব। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”

উল্লেখ্য, রায়গঞ্জ উপজেলার শালিয়াগাড়ি এলাকায় বসবাসরত এই দম্পতির জন্য আরও সহায়তা সংগ্রহের কার্যক্রম অব্যাহত রয়েছে। আগ্রহীরা সরাসরি যোগাযোগের মাধ্যমে এই মানবিক উদ্যোগে অংশ নিতে পারবেন। যোগাযোগ:হোয়াটসঅ্যাপ:01717412751 (কাজল দাস)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com