1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ঘাতক গণপিটুনিতে নিহত  যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইএমইআই পরিবর্তনের সরঞ্জামসহ ১৫৭ মোবাইল উদ্ধার,গ্রেপ্তার ৫  দৃশ্যপট সংবাদে সাড়া, রায়গঞ্জের শ্যামনাই-দুর্গাপুর সড়কে সংস্কারের ছোঁয়া” দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২০৪ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ফুল সংগ্রহ করতে যাওয়া ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে অভিযুক্ত রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কৃষ্ণ কমল রায়।

সেই সাথে আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য হাজিরার দিন ধার্য করা হয়। এর আগে অভিযুক্ত রুহুল আমিনের পক্ষে এ্যাড. ফিরোজ কবির নিয়ন জামিনের আবেদন করেন।

উল্লেখ্য: গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধার ফুল আনতে পাশের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৯ বছরের এক স্কুল শিক্ষার্থী।ঘটনাটি রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ঘটে। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি গ্রামের এক দিনমজুরের মেয়ে। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ওই দিন সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ফুল দেওয়ার জন্য প্রতিবেশী রুহুল আমিনের বাড়িতে ফুল আনতে যায় ওই শিক্ষার্থী। অভিযুক্ত রুহুলের পরিবার ঢাকায় থাকায় বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে রুহুল আমিন তাকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় গ্রামের মুসল্লিরা নামাজের দাওয়াত দিতে ওই বাড়িতে গেলে শিশুটি ছাড়া পেয়ে তার বাড়িতে চলে যায়।পরে ভুক্তভোগী বাড়িতে বিষয়টি খুলে বললে এ ঘটনায় দুপুরের দিকে অভিযুক্ত রুহুল আমিনের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। এর পর থেকেই পলাতক ছিলেন রুহুল আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com