1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

৯৪ কেজি কষ্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৩

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ Time View

 

দৃশ্যপট ডেস্ক রিপোর্টঃ 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ৯৪ কেজিরও বেশি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারিকে গ্রেপ্তার করেছে র্যা ব-১২ সদস্যরা।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমান লাবুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে এই শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার ভেংরী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম ওরফে বাবলু (৫২), দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মো. শহিদুল ইসলাম (৫২), একই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. কফিল উদ্দিন (৪৮)।

শনিবার (১ নভেম্বর) সকালে র্যা ব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অপস অফিসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দবিরগঞ্জ হামিদুর রহমান ওরফে লাবুর বাড়িতে অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ জব্দ করা হয়। ৯৪.২৬০ কেজি ওজেনর শিবলিঙ্গের দৈর্ঘ্য ১২ ইঞ্চি। বেসসহ শিবলিঙ্গের প্রস্থ ৩৪ ইঞ্চি (শুধু শিবলিঙ্গের প্রস্থ ২১ ইঞ্চি)। এ সময় এই শিবলিঙ্গ পাচারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ নিজ হেফাজতে রেখে বাংলাদেশ হইতে বিদেশে পাচারের কথা স্বীকার করে।

এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com