1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারিকে জরিমানা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী  পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর সিরাজগঞ্জে খান মিষ্টান্ন ভাণ্ডারকে ৮০ হাজার টাকা জরিমানা গোপালপুরে শাখারিয়ায় যমুনার তীব্র ভাঙন: বাঁধ রক্ষায় দিন-রাত আপ্রাণ চেষ্টা এলাকাবাসীর মান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাসিরনগরে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ছাত্র শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা চুয়াডাঙ্গায় ২৯২ মেধাবী-দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি প্রদান 

৩ দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১২ Time View

 

রহমত আরিফ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 

 

মৌসুমি শ্রমিকদের স্থায়ীকরণসহ ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ধাপে ধাপে পূর্ণ দিবস কর্মবিরতিসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

 

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

 

সকাল থেকে দুপুর পর্যন্ত মিলের জামতলায় গেট মিটিং শেষ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এমডি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

এসময় সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মৌসুমি শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ী পদে সমন্বয়, শ্রমিকদের জন্য ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান এবং নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি কমিশনের নতুন স্কেল ঘোষণার দাবিতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির স্বার্থে মৌসুমি শ্রমিকদের অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে সমন্বয়ের সুযোগ পুনর্বহাল করতে হবে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো শ্রমিকদেরও ১৫ শতাংশ বিশেষ সুবিধা এবং নতুন মজুরি কাঠামো কার্যকর করতে হবে।

বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২২ জুলাই চার ঘণ্টা এবং ২৩ জুলাই পূর্ণদিবস কর্মবিরতির পাশাপাশি আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

 

এ সময় বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহসাধারণ সম্পাদক রুহুল আমীন, সহসভাপতি লুৎফুল কবীর মানিক, অর্থ সম্পাদক জাকিউল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com