1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কামারখন্দে ৮০ বছর পর পৈত্রিক জমি দখলে লাল নিশান উড়িয়ে আবেগে আপ্লুত বংশধরেরা সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা তিস্তার ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ রায়গঞ্জে আঞ্চলিক সড়কের পাশে মুরগির বিষ্ঠার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ

৩শ”বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩২৩ Time View

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় ৩শ”বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। চড়ক পূজা ও একদিনের এই গ্রামীণ মেলায় ছিল মানুষের উপচে পড়া ভিড়।

বৈশাখ মাসের ৩১ই বৈশাখ শিবপূজা উপলক্ষে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বাঙ্গালখলসি বারনই নদীর পাড়ে চড়ক পূজা অনুষ্ঠিত হয়।

সোমবার(১৪ এপ্রিল) হাজড়া নাচের মাধ্যমে এই মেলা শুরু হয়। বিকেল সাড়ে সাড়ে ৫টার পর থেকে চড়ক পূজা,চড়ক ঘুড়ানো ও মেলায় সনাতন ধর্মের লোক ছাড়াও হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে ও একজন ব্যক্তির পিঠ ফুটিয়ে চড়কে ঘোরানো হয়।

স্থানীয় এলাকাবাসী,রমনিকান্ত হালদার,জিতেন হালদার বলেন,এটি ৩শ”বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা। এই গ্রামীণ মেলায় মানুষের উপচে পড়া হয়। বাঙ্গালখলসির বারনই নদীর পাড়ে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। পূজা ও মেলা উপলক্ষে দুই-তিন আগে থেকেই আত্নীয়,স্বজনদের আগমন ঘটে।

পুজা কমিটির সভাপতি অরুন কুমার জানান, প্রায় ৩শ বছর ধরে এটি চলে আসছে। বৈশাখ মাসের ৩১ তারিখের দিনে এই মেলা হয়। এই মেলায় চড়ক পূজা,কালী পূজা,শিবপূজা করা হয়। অনেক পুরাতন রীতি এটি। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী এই মেলা। চড়ক ঘুরানো ও চড়ক মেলা দেখতে দুই-তিন আগে থেকেই দূর-দূরান্ত থেকে লোকজনের আগমন ঘটে। মেলাকে ঘিরে নানা রকমের দোকান বসে এই মেলায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com