1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেইমানি করেছে : রাশেদ খাঁন আগামী নির্বাচনে অংশ নিতে পারে আওয়ামী লীগ: তৌহিদ হোসেন ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ চুয়াডাঙ্গার দামুড়হুদায় উৎসবমুখর নজরুলের জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে:আইনমন্ত্রী আসাদুজ্জামান কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী ছাবের আহমদের দাফন সম্পন্ন শেরপুর সরকারি কলেজে দেড় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পুলিশ, পরিদর্শনে এসপি অবহেলিত রাস্তায় চরম দুর্ভোগ: স্বেচ্ছাশ্রমে মেরামতে নামলেন গ্রামবাসী শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৯ Time View

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচে মালির বিপক্ষে ২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেনন বতসোয়ানা পেসার নাবিল মাস্টার। রোববার বতসোয়ানার রাজধানী গ্যাবোরনে অনুষ্ঠিত এই ম্যাচে মাত্র ২.৪ ওভার বোলিং করে রেকর্ডটি গড়েন নাবিল। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে ন্যূনতম ৬ উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড এটি।

 

 

 

ছেলেদের আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ন্যূনতম ৬ বার এর বেশি উইকেট নেওয়ায় সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ডটি এর আগে সিঙ্গাপুরের লেগ স্পিনার হার্শা ভারদ্বাজের দখলে ছিল। ২০২৪ সালে সেপ্টেম্বরে মঙ্গোলিয়ার বিপক্ষে ৪ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৩ রানে ৫ উইকেট নেন ভারদ্বাজ। তার এই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার পথে ১টি মেডেন নেন নাবিল।

 

 

 

২০১৯ সালে বতসোয়ানার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক নাবিলের। সে বছর দেশের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলার পথে ১টি উইকেট নেন। সাত বছর পর গত শনিবার বতসোয়ানার হয়ে মাঠে নেমে নেন ২ উইকেট। অর্থাৎ, প্রথম তিনটি ম্যাচে নাবিলের উইকেট ছিল ৩টি। কিন্তু পরের ম্যাচেই বতসোয়ানার টি-টুয়েন্টি ইতিহাসে প্রথম বোলার হিসেবে নিলেন ৬ উইকেট। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ডের তালিকায় চারেও উঠে এলেন নাবিল।

 

 

 

মালির ইনিংসে ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন নাবিল। মেডেন নিয়ে শুরু করা এই পেসার অষ্টম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসার আগেই মালির স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৮ রান। অষ্টম ওভারে প্রথম বলে উইকেট শিকারেরর পর ধস নামান মালির ব্যাটিংয়ে। ওই ওভারে আরও দুটি উইকেট নেওয়ার পর দশম ওভারে আরও ৩ উইকেট নিয়ে মালির ইনিংসের সমাপ্তি টানেন নাবিল।

 

 

 

 

মজার ব্যাপার, নাবিলের নেওয়া ৬টি উইকেটের প্রতিটি এসেছে টানা দুই বলে জোড়ায় জোড়ায়। অষ্টম ওভারের প্রথম দুই বলে উইকেট নেন, সেই ওভারের শেষ বলেও উইকেট নেওয়ার পর দশম ওভারে ফিরেই প্রথম বলে উইকেট নেন নাবিল। এরপর দশম ওভারে তৃতীয় ও চতুর্থ বলেও উইকেট নিয়ে ৯.৪ ওভারে মাত্র ২৫ রানে অলআউট করেন মালিকে। তাড়া করতে নেমে ২.২ ওভারে ১০ উইকেটে জেতে বতসোয়ানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com