1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ পাকিস্তান বলছে,বল এখন ইরানের কোর্টে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে জামিন পেলেন শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ কুষ্টিয়ায় ২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ  তানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালন রায়গঞ্জে প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় ১৩৭ শিক্ষার্থী অনুপস্থিত

২৬ বছর পর একসঙ্গে মিলে স্মৃতিচারণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ Time View
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
২৬ বছর পর একসঙ্গে মিলিত হয়ে স্মৃতিচারণ ও আনন্দ উল্লাসে মেতে ওঠে সলপ স্কুলের ৯৬’এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। সারা দিন আড্ডা, গল্প গুজব আর নাচ গানে দিন কাটল ওদের। ছাত্র জীবনে স্কুলে ফেলে যাওয়া সেই মধুর দিনগুলো আবারও উঠে আসে ওদের নানা কথায় আর বক্তৃতায়। 
শুক্রবার উল্লাপাড়া উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান সলপ উচ্চ বিদ্যালয় অঙ্গনে ১৯৯৬ ব্যাচের এই শিক্ষার্থীরা পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। নান্দনিকভাবে সাজানো হয় স্কুল চত্বর। অনুষ্ঠানের পোশাক পরে সকাল ৯টা থেকে আসতে শুরু করে সময়ের সহপাঠীরা। সবার চোখ মুখেই ছিল আনন্দের ছাপ। বেলা ১০টায় সম্মিলিতভাবে কেক কেটে পূণর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপরে শুরু হয় স্মৃতিচারণ। আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, হিরন আকন্দ, হেলাল আহমেদ লিমন, মতিউর রহমান, আল মামুন, রেশমা খাতুন, আঞ্জুমান আরা, পারুল প্রমুখ। 
অনুষ্ঠানে তাদের সময়ের এখনও বেঁচে থাকা অবসরপ্রাপ্ত শিক্ষক ইব্রাহিম হোসেন, আমজাদ হোসেন, মাসুদুর রহমান ও অম্বিকা সরকারকে সংবর্ধনা দেওয়া হয়। পরে নিজেরা সংগীত অনুষ্ঠানে অংশ নেয়। 
অনুষ্ঠানে অংশ নেওয়া ৯৬’ব্যাচের শিক্ষার্থী আব্দুল মজিদ ও মনিরুল ইসলাম জানান, ২৬ বছর পর বন্ধুরা মিলে এক সঙ্গে হাসি আনন্দে দিন কাটানোর এই স্মৃতি আমৃত্যু তারা মনে রাখবেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com