1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে,দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা সংসদে ভূমিকা রাখতে দলীয় নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাস্তার মাঝে গাছ রেখেই চলছে সংস্কার: চরম ঝুঁকিতে যানবাহন ও পথচারী ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ বিয়ের স্বীকৃতি চাইতেই প্রেমিকা ও গর্ভের সন্তান হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড তাড়াশে খড়ের গাদায় আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ক্ষতি থেকে রক্ষা মেধা ও স্বীকৃতির মিলনমেলা: ভূঞাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে ১২৬ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৫ হাজার টাকা সংবাদ প্রকাশের পর বদলানো হলো পচা দুর্গন্ধযুক্ত ভিজিএফের চাল উন্নয়নের মহাসড়কে ঠাকুরগাঁও, কথা রেখেছেন মির্জা ফখরুল

২৪৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে গেল টাইগাররা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯ Time View

 

স্পোর্টস ডেস্ক

 

 

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে লিড ছিল ১৫৬, হাতে ছিল ৭ উইকেট। সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে সেই লিডকে ২৪৯ রানে নিয়ে গেছে টাইগাররা। বিনিময়ে হারাতে হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট।

 

 

প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়া বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের ৫২ ও মুমিনুল হকের ৩০ রানে ভর করে ৩ উইকেটে ১১০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে। তৃতীয় দিন সকালেই শান্তকে শিকার করেন খুররম শাহজাদ, এলবিডব্লিউর ফাঁদে ফেলে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি টাইগার দলপতি। তবে এরপর ক্রিজে নেমে লিটন দাস শুরু করেন সাবলীল ব্যাটিং। সঙ্গ দেন মুশফিকুর রহিমকে।

 

 

 

৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লাঞ্চ বিরতিতে গিয়েছেন দুজনে। বাংলাদেশের লিড ২৪৯ রান। এখন পর্যন্ত ৫৩ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান জড়ো করেছে স্বাগতিক দল। লিটন ৬৬ বলে ৪৮ ও মুশফিক ৮০ বলে ৩৯ রান করে অপরাজিত রয়েছেন।

 

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের ১৫৯ বলে গড়া ১২৬ রানের ইনিংসে ২৭৮ রান জড়ো করে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে খুররম শাহজাদ চারটি ও মোহাম্মদ আব্বাস তিনটি উইকেট শিকার করেন।

 

 

 

জবাব দিতে নেমে বাবর আজমের ৬৮ ও সাজিদ খানেদ ঝড়ো ৩৮ রানে ভর করে ২৩২ রান জড়ো করতে সমর্থ হয় পাকিস্তান। বাংলাদেশ পায় ৪৬ রানের লিড। টাইগারদের পক্ষে নাহিদ রানা ও তাইজুল ইসলাম তিনটি করে এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com