1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নিজের ব্যবহার করা অস্ত্রের গুলিতে পুলিশ নিহত ছাত্রদল নেতার নেতৃত্বে থানায় হামলা, ভিডিও করায় পুলিশের ফোন ভাংচুর গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা উদ্বোধন  বন্দর শ্রমিকদের অকৃত্রিম বন্ধু কামরুল হাসান চৌধুরী: সিবিএ নির্বাচনে উন্নয়নের নতুন প্রত্যাশা চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম রায়গঞ্জে নূরানী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সলঙ্গায় চোরাই কারবারিদের গডফাদার মাদক মামলার পলাতক আসামী সামিদুল আটক রায়গঞ্জে মধ্যরাতে চোলাইমদ সেবন,নদীর পাড় থেকে যুবক গ্রেফতার

২৪৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ Time View

 

 

বিশেষ প্রতিনিধি

 

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করলেও ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে সরে আসারও কথা বলেছেন তিনি।

শামীম হায়দার বলেন, “জাতীয় পার্টি সব সময়ই এদেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি।

“জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণ মুলক করার পূর্ব শর্ত হল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব ইন্টরিম সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি যে সরকার যথাযথভাবে এই কাজ করতে ব্যর্থ হচ্ছে।”

তিনি বলেন, “সারা দেশে আমাদের নেতাকর্মীরা সকলের অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। অনেক আসনেই একাধিক প্রার্থী থাকার কারণে আমরা প্রার্থী মনোনায়নে হিমশিম খাচ্ছিলাম।

“যাচাই-বাছাই শেষে আজ আমরা আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা এখনো আশা করি যে, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ গ্রহণে সমান সুযোগ দিবেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com