1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

১৪ বছরে যা কেউ পারেননি এবার তাই করে দেখালেন মিরাজ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

 

স্পোর্টস ডেস্ক

 

 

 

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট জয়ের নজির গড়েছে টাইগাররা। আর এই জয়ের পথে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে আটকে দেওয়া স্পিন জাদুতে ৫ উইকেট শিকার করে বাংলাদেশকে জয়ের কাছে পৌঁছে দেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

 

 

 

তার এই দারুণ বোলিংয়ের ওপর ভর করেই জয়ের জন্য মামুলি ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে সফরকারীরা।

 

 

 

অজি ডেরায় ৫ উইকেট নেওয়ার মধ্য দিয়ে ১৪ বছর আগের এক বিরল নজির পুনরায় ফিরিয়ে আনলেন মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী কোনো স্পিনার হিসেবে টেস্টের তৃতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম, যা সবশেষ ঘটেছিল ২০১২ সালে। সেবার সফরকারী শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ (৯৫/৫) অজিদের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন।

 

 

এ ছাড়া সফরকারী স্পিনার হিসেবে অজিদের ডেরায় সবশেষ ২০১৯ সালে ৫ উইকেট শিকার করেছিলেন ভারতের কুলদীপ যাদব (তবে সেটি ছিল দ্বিতীয় ইনিংসে)।

 

 

 

 

 

এদিকে, ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেছিলেন তরুণ স্পিডস্টার হাসান মাহমুদ। এবার দ্বিতীয় ইনিংসে ফাইফার নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন মেহেদি হাসান মিরাজ। সব মিলিয়ে অজিদের বিপক্ষে টেস্টে ফাইফার নেওয়া চতুর্থ টাইগার বোলার তিনি।

 

 

এই জয়ের পর দারুণ খুশি মিরাজ। সেইসঙ্গে ইতিহাস গড়ে গর্বিত এবং সম্মানিতও বোধ করছেন টাইগার অলরাউন্ডার। ম্যাচের শেষে নিজের ফেসবুক পেইজে মিরাজ লিখেছেন, ‘ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত এবং সম্মানিত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com