1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫৫৪ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১১ (এগারো) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক অন্ধকারের সুযোগ নিয়ে কৌশলে পালিয়ে যায়।২০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১১টা ৪৫ মিনিটে কাউনিয়া থানাধীন সাহাবাজ মৌজার কাউনিয়া দাখিল মাদ্রাসার সামনে কুড়িগ্রাম-লালমনিরহাট টু রংপুরগামী মহাসড়কে এ ঘটনা ঘটে। থানার এসআই মোঃ সাহানুর আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন হাইওয়ে-০২ পার্টির সঙ্গে দায়িত্ব পালনকালে এ অভিযান পরিচালনা করেন।পুলিশ জানায়, একটি প্রাইভেটকার তাদের উপস্থিতি টের পেয়ে রাস্তার উপর গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ব্যাকডালা হতে তিনটি পোটলায় (৫ কেজি + ৩ কেজি + ৩ কেজি) মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো লাল পলিথিনে মোড়ানো, পাটের সুতলি দিয়ে বাধা এবং সাদা-খাকি রঙের স্কচটেপে প্যাঁচানো ছিল।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আব্দুর লতিফ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮ ধারায় মামলা (নং-০৯, তারিখ-২১/০৬/২০২৫ খ্রিঃ) রুজু করা হয়।

উদ্ধারকৃত মাদক ও আলামতসহ মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com