1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৬৯ রোহিঙ্গা নাগরিক ও তিন পাচারকারীকে আটক  হৃদয়ের ঝড়ে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ মেয়েদের শিক্ষাব্যবস্থা ‘ডিগ্রি পর্যন্ত’ ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ইরানের স্বার্থে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া  বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী হাঁটু পানিতে ডুবে পথচলা: নিষ্কাশনের অভাবে চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও গ্রামবাসী কিডনি আক্রান্ত স্কুলছাত্র স্কাউটার আশেফের বাঁচার আকুতি, সাহায্যের অনুরোধ ঝড়ে ঘরের উপর গাছ পড়ে প্রাণ গেল গৃহবধূর পেট্রোল আছে, পাম্পে নেই আগের মতো ক্রেতার ভিড় শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে, ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

হৃদয়ের ঝড়ে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View
স্পোর্টস ডেস্ক

 

ইতিহাস গড়েই জিতল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে লিটন কুমার দাসের দল। কিউইদের তোলা ১৮২ রানের পুঁজি তাওহীদ হৃদয় ও শামীম হোসেনের ঝড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ১২ বল হাতে রেখেই পেরিয়ে যায় টাইগাররা। সেইসঙ্গে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক শিবির। ২০২৫ সালের পর প্রথমবারের মতো এত রান তাড়া করে জিতলো বাংলাদেশ।

 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কাটেনে ক্লার্ক এবং টিম রবিনসনের ওপেনিং জুটিতে এসেছে মাত্র ১১ রান। রানআউট হয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন রবিনসন। এরপর ক্লার্কের সাথে যোগ দেন ড্যান ক্লেভার। দুজনে মিলে শক্ত হাতে পরিস্থিতি সামাল দেন।

 

পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬১ রান তোলে নিউজিল্যান্ড। পাওয়ারপ্লে শেষেও চলেছে ক্লার্ক-ক্লেভারের উইলোবাজি। দুজনই থেমেছেন ফিফটি ছুঁয়ে। দলের ৯৯ রানের মাথাতে ২৮ বলে ৫১ রান করে থামেন ক্লেভার। অন্যদিকে ক্লার্ক বিদায় নিয়েছেন দলীয় ১১০ রানের মাথায়, ৩৭ বলে ৫১ রানের ইনিংস খেলে। দুজনকেই ফিরিয়েছেন রিশাদ হোসেন।

 

 

এরপর বিদায় নেন বেভন জ্যাকবস এবং ডিন ফক্সক্রফটও। ২ বলে ১ রান করা জ্যাকবসকে বিদায় করেন তানজিম হাসান সাকিব। অন্যদিকে ৭ বলে ৩ রান করা ফক্সক্রফটকে বিদায় করেছেন শেখ মেহেদী হাসান।

 

চারে নামা নিক কেলি ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। ২৭ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংস খেলে দলের ১৬২ রানের মাথাতে থামেন ভারপ্রাপ্ত কিউই অধিনায়ক। কেলিকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম।

 

 

শেষ দিকে ঝড় চালিয়েছেন জশ ক্লার্কসন। তবুও রানের গতি কিছুটা কমেছে কিউইদের। তাদের চাপে রেখেছেন টাইগার বোলাররা। তাদের চাপে রেখেছেন টাইগার বোলাররা। শেষ ওভারে মাত্র ৬ রান দিয়েছেন রিপন মণ্ডল। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড।

 

 

বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন রিশাদ হোসেন। ১টি করে উইকেট শিকার করেছেন শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

 

 

জবাব দিতে নেমে দেখেশুনে এগিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম। দুই ওপেনারের ব্যাট থেকে ৪১ রান এসেছে ওপেনিং জুটিতে। ১৬ বলে ১৭ রানের ইনিংস খেলে পাওয়ারপ্লে শেষ হওয়ার ঠিক আগে সাজঘরে ফিরে যান সাইফ।

 

 

এরপর তানজিদের সাথে যোগ দেন অধিনায়ক লিটন দাস। দারুণ কিছু শটে রান বের করেছেন লিটন। তানজিদ আরেক প্রান্তে এগিয়েছেন সাবধানী ব্যাটিংয়ে। ১৫ বলে ২১ রানের ইনিংস খেলে দলের ৬৬ রানের মাথাতে বিদায় নেন লিটন। অন্যদিকে ২৫ বলে ২০ রান করে দলের ৭৭ রানের মাথায় আউট হন তানজিদ।

 

 

৭৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে সেই চাপের সময়েই ত্রাতা হিসেবে আসেন পারভেজ হোসেন ইমন। তানজিদের আউট হওয়া ওভারের বাকি ৫ বল থেকেই ১৮ রান নেয় বাংলাদেশ। আরেক প্রান্তে থাকা তাওহিদ হৃদয়ও সুযোগ বুঝে রানের গতি বাড়িয়েছেন। দারুণ সব বাউন্ডারিতে দ্রুত গতিতে রান তুলতে থাকে টাইগাররা। হৃদয়-ইমনের ব্যাটে ভর করে গতি পায় বাংলাদেশের ইনিংস। দারুণ সব শটে বাউন্ডারি হাঁকিয়েছেন ইমন। দুজনের জুটিতে ২৯ বলে ৬১ রান এসেছে। ১৪ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হয়েছেন পারভেজ ইমন।

 

 

তবে টিকে ছিলেন হৃদয়। ছয়ে নেমে হৃদয়ের সাথে যোগ দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। শেষ ৫ ওভারে ৬ উইকেট হাতে নেমে ৪৮ রান দরকার ছিল বাংলাদেশের। ১৬তম ওভারেই চলে আসে ১৮ রান। দারুণ এক নো লুক শটে বিশাল এক ছক্কা হাঁকান শামীম।

 

 

২৪ বলে দরকার ৩০ রান। সহজ এই সমীকরণটা মেলাতে অতটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। শামীম-হৃদয়ের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের সুবাদে রানের বন্যা বয়ে গেছে সাগরিকায়। ১৭তম ওভারে এসেছে ২৫ রান। দারুণ সব ছক্কা হাঁকিয়েছেন শামীম পাটোয়ারী। শেষ ৩ ওভারে দরকার ছিল মাত্র ৫ রান। শেষ দিকে হৃদয় তুলে নেন ফিফটি। ২ ওভার হাতে রেখেই জয় পেয়েছে বাংলাদেশ দল। ২৭ বলে ৫১ রান করে টিকে ছিলেন হৃদয়। ১৩ বলে ৩১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন শামীম পাটোয়ারী। ১২ বল এবং ৬ উইকেট হাতে রেখে জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট নেন ইশ সোধি। ১টি করে উইকেট তোলেন জশ ক্লার্কসন এবং নাথান স্মিথ।

 

 

এই জয়ের মাধ্যমে একটি রেকর্ড করেছে ফিল সিমন্সের দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জেতার কীর্তি গড়েছে টাইগাররা। এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৮ সালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২১৫ করে জিতেছিল টাইগাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com