1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
র‌্যাব-১২ অভিযানে উদ্ধার ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা; ৫১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলেই সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানাল বিএনপি শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইট খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ,ধানক্ষেতে মিলল মরদেহ প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেলো না ৫ বছরের শিশু, কুপিয়ে হত্যার অভিযোগ রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ,প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত রায়গঞ্জে খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভজন দেব দীর্ঘ দিন বিদ্যালয়ে অনুপস্থিত

হাত থেকে কোরআন পড়ে গেলে করণীয় কী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৮ Time View

ইসলাম ডেস্ক। দৃশ্যপট 

 

পবিত্র কোরআন মুসলিম উম্মাহর জীবনব্যবস্থার পূর্ণাঙ্গ দিকনির্দেশনা, হেদায়েতের আলো এবং ঈমানের কেন্দ্রবিন্দু। একজন মুমিনের হৃদয়ে কোরআনের স্থান শুধু একটি ধর্মগ্রন্থ হিসেবে নয়, বরং শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর সম্পর্কের প্রতীক হিসেবেই প্রতিষ্ঠিত। তাই কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব।

 

 

তবে বাস্তব জীবনে অনেক সময় অসাবধানতাবশত এমন কিছু ঘটনা ঘটে, যা নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের ধারণা ও প্রচলিত রীতি দেখা যায়। বিশেষ করে কোরআন শরিফ হাত থেকে পড়ে গেলে কী করা উচিত, এ নিয়ে সমাজে বেশ কিছু ভুল ধারণাও ছড়িয়ে আছে। কেউ মনে করেন বিশেষ কিছু সদকা দেওয়া বাধ্যতামূলক, আবার কেউ বিভিন্ন মনগড়া নিয়ম অনুসরণ করেন।

 

কিন্তু ইসলাম কি সত্যিই এমন কিছু নির্দেশ দিয়েছে? নাকি এগুলো কেবল আবেগ থেকে তৈরি হওয়া প্রচলন?

 

 

ইসলামি গবেষণা পত্রিকা মাসিক আল কাউসারে বলা হয়েছে, কিছু কিছু মানুষের ধারণা, হাত থেকে যদি কোরআন মাজিদ পড়ে যায় তাহলে ওই কোরআন মাজিদের (মুসহাফের) ওজনে চাল সদকা করতে হয়। এটি কোরআনের প্রতি আজমত ও মুহাব্বতের কারণে হলেও তা একটি ভুল প্রচলন।

 

এছাড়াও এখানে আরেকটি আপত্তিকর ও কোরআনের প্রতি এক ধরনের অসম্মানের বিষয় রয়েছে। তা হলো, কোরআন মাজিদ (মুসহাফ) ওজন করা। কোরআন মাজিদের সম্মান করতে গিয়ে মনগড়া পন্থা অবলম্বনের কারণে কোরআনের বেহুরমতি-অসম্মান হয়ে যাচ্ছে। চিন্তাশীল মানুষ মাত্রই তা উপলব্ধি করতে সক্ষম।

 

রাজধানীর জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালাম (মিরপুর-১২)-এর ফতোয়া বিভাগীয় প্রধান মুফতি আবদুর রহমান হোসাইনী কালবেলাকে বলেন, আমরা সবসময় সাবধান থাকব। তবে, অসতর্কতার কারণে কোরআন হাত থেকে পড়ে গেলে তওবা-ইস্তেগফার করতে হবে। ভবিষ্যতে যেন এমনটি আর না হয় মনে মনে এই অঙ্গীকার করতে হবে। সম্ভব হলে কিছু সদকাও করা যায়। সদকা যে কোনো পাপ মোচনের জন্যই সহায়ক। রাসুল (সা.) বলেছেন, সদকাহ গোনাহ মোচন করে, যেভাবে পানি আগুন নেভায়। (তিরমিজি : ৬১৪)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com