1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে কমিউনিটি পুলিশিং উঠান বৈঠক, মাদক-সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতার আহ্বান সিরাজগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানের দেড় লাখ টাকা জরিমানা রায়গঞ্জে ক্ষতিকর রং মিশিয়ে চিপস উৎপাদনের অভিযোগে জরিমানা  তাড়াশ বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হাটে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল দুজনের

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৯০ Time View

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে গরু বোঝাই ভটভটির ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের চালক ও এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১০টার দিকে তাড়াশ পৌর এলাকার নওগাঁ-তাড়াশ আঞ্চলিক সড়কের উলিপুর ব্রীজের পাশে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তাড়াশ পৌর সদরের দক্ষিণ পাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২) ও কোহিত মহল্লার মৃত বাহাদুর আলীর ছেলে হাইপোত আলী (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাইপোত আলীর ব্যাটারিচালিত অটোভ্যানে হাঁস-মুরগী বিক্রির জন্য নওগাঁ হাটে যাচ্ছিল শিশু জনি। অটোভ্যানটি ঘটনাস্থলে পৌঁছলে হাটের দিকে যাওয়া গরু বোঝাই একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি ধাক্কা দেয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে থাকা চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com