1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সংসদে হাসনাত আবদুল্লাহ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা অনুষ্ঠিত শেষ সময়ে গোল করে তুরস্কের জয়, পরাজয়েও নকআউট নিশ্চিত যুক্তরাষ্ট্রের হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল পবিত্র আশুরা আজ  কামারখন্দে ৮০ বছর পর পৈত্রিক জমি দখলে লাল নিশান উড়িয়ে আবেগে আপ্লুত বংশধরেরা সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা

হটাৎ পানি বৃদ্ধি তিস্তায় কৃষকের মনে উল্লাস

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৯২ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে তিস্তা নদীর পানি হঠাৎ   বৃদ্ধি পেয়েছে।

শনিবার রাত থেকে পানি বেড়ে রোববার সকাল ৯ টায় দেশের সর্ব বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পায়।ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শনিবার রাতে তিস্তা অববাহিকায় ঝড়ো হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি হয়। সেইসাথে উজান থেকে আসা ঢলে তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১৪০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।এদিকে শুষ্ক মৌসুমে তিস্তার পানি আকস্মিক বৃদ্ধির ফলে কৃষকদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। ফসলি জমিতে চড়া মূল্যে সেচ দিয়ে আসছিল চাষীরা। পানি বৃদ্ধির ফলে সেই সেচের খরচ অনেকটাই কমে আসবে।

তিস্তা ব্যারাজের উজানের কৃষক আব্দুল গফুর ও লিয়াকত আলী জানান, শনিবার রাতে ঝড় বৃষ্টির কারণে উজানের ঢল বৃদ্ধি পেয়েছে। এতে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার দুপুরেও যেখানে তিস্তা ব্যারেজ ও তার আশপাশের এলাকায় ধূধূ বালুচরে পরিণত ছিল, সেই তিস্তায় রবিবার সকালে পানিতে ভরপুর। এতে চরাঞ্চলের কৃষকরা বেজায় খুশি।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া তিস্তা ব্যারেজ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে বলেন, উজানের ঢলে তিস্তার পানি সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে এখনো পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com