1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ভূঞাপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা আধুনিক যানবাহনের দাপটে বিলুপ্তির পথে শতবর্ষের ঐতিহ্য ঘোড়ার গাড়ি  সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

স্বামী ছাত্রদলে পদ পাওয়ায় খুশিতে ফেসবুকে স্ত্রীর পোস্ট

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬০ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক

 

নরসিংদী জেলা ছাত্রদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ২ নম্বর সহ-সভাপতি পদে নাম আসার পর স্বামীকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে স্ত্রীর দেওয়া এক পোস্ট নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

 

 

এ ঘটনাকে কেন্দ্র করে ঘোষিত কমিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নরসিংদীর রাজনৈতিক মহলে বইছে সমালোচনার ঝড়।

 

 

গত ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। ওই তালিকায় ২ নম্বর সহ-সভাপতি হিসেবে সজীব পাল জুম্মনের নাম অন্তর্ভুক্ত রয়েছে। কমিটি ঘোষণার পর সজীবের স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী-স্ত্রীর একটি ছবি ও কমিটির তালিকা শেয়ার করে আবেগঘন পোস্ট দেন।

 

 

সেখানে তিনি লেখেন, ‘প্রাণঢালা অভিনন্দন জামাই। নরসিংদী জেলা ছাত্রদলের ২নং সহ-সভাপতি।’

 

 

 

 

স্ত্রীর এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা মন্তব্যের সৃষ্টি হয়। অনেকে টিপ্পনী কেটে বলছেন, ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের স্থান পাওয়ার সুযোগ না থাকলেও এই কমিটি তা লঙ্ঘন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘খুশিতে সত্য বলে দিয়েছেন; তিনি যে সত্যবাদী স্ত্রী পেয়েছেন এটাই ভাগ্যের ব্যাপার।’

 

 

এই পোস্টের সূত্র ধরে কমিটিতে স্থান না পাওয়া ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, এই পোস্টই প্রমাণ করে যে ঘোষিত কমিটিতে রাজপথের ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। ত্যাগীদের বাদ দিয়ে বিবাহিত এবং এমনকি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন এমন ১৫-২০ জন প্রবাসীকেও এই কমিটিতে পদ দেওয়া হয়েছে।

 

 

নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাঈনউদ্দিন ভূঁইয়া বলেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন- বিগত আন্দোলনে মিছিলে সবার পেছনে থাকা কর্মীটিও মূল্যায়িত হবে। কিন্তু এই কমিটিতে রাজপথের অগ্রভাগে থাকা লড়াকু নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে প্রবাসে থাকা ব্যক্তিদের নাম তালিকায় স্থান পাওয়া অত্যন্ত দুঃখজনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com