1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রায়গঞ্জে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬২ Time View

 

 

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ)প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা-এ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা। সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার মধ্য দিয়ে মাঠে সক্রিয় হতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, রায়গঞ্জ পৌরসভা-র সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. মোশারফ হোসেন আকন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ধানগড়া ইউনিয়নে মাওলানা রুহুল আমিন জিহাদী, সোনাখাড়া ইউনিয়নে মাওলানা আব্দুল কুদ্দুস, ধামাইনগর ইউনিয়নে মাওলানা জাহিদুল ইসলাম, ব্রক্ষগাছা ইউনিয়নে ওমর ফারুক খান জুবায়ের, পাঙ্গাসী ইউনিয়নে এস এম সালাউদ্দিন হাসিনুর এবং চান্দাইকোনা ইউনিয়নে মো. তরিকুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ডা. এস এম মুনছুর আলী। তিনি বলেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে তারা নিজ নিজ এলাকায় গণসংযোগ শুরু করেছেন। জনগণের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বার্তা পৌঁছে দিতে এবং এলাকার উন্নয়ন-সমৃদ্ধির লক্ষ্যে আমরা মাঠপর্যায়ে কাজ করছি।”

তিনি আরও জানান, প্রার্থীদের পরিচিতি বৃদ্ধি ও সাংগঠনিক প্রস্তুতি নিশ্চিত করতে দলীয়ভাবে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর দলীয় নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

এদিকে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই রায়গঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগাম প্রার্থী ঘোষণা নির্বাচনী মাঠে দলীয় অবস্থান সুসংহত করার কৌশলের অংশ হিসেবেই দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com