1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ পাকিস্তান বলছে,বল এখন ইরানের কোর্টে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে জামিন পেলেন শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ কুষ্টিয়ায় ২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ  তানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালন রায়গঞ্জে প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় ১৩৭ শিক্ষার্থী অনুপস্থিত

সিরাজগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৬২ Time View

শাহজাদপুর (সিরাজগঞ্জ )প্রতিনিধি :

 

সিরাজগঞ্জে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটিকে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শিশুটি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।

শনিবার বিকেলে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামের এক যুবক আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে ৭ বছর বয়সী এক শিশুকে ডেকে নিয়ে যায়। পরে নির্জন ঘাসের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে হেকমত মোল্লা নামের এক কৃষক এগিয়ে গেলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় ঐদিন রাতেই শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী শিশুটির বড় বোন জানায়, এর আগে ওই যুবক তাকেও টাকার লোভ দেখিয়ে কু-প্রস্তাব দিয়েছে। রাজি না হওয়ায় আমার অবুঝ বোনের সঙ্গে ন্যক্কারজনক এ ঘটনা ঘটিয়েছে।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভুক্তভোগী শিশুটিকে নিয়ে আসলে এখানে গাইনি বিশেষজ্ঞ না থাকায় তাৎক্ষণিক তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com