1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

সিরাজগঞ্জে হেরোইনসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২০ Time View

দৃশ্যপট ডেস্ক:

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় এলাকায় এক অভিযান চালিয়ে মোছা. সারমিন খাতুন (২৪) নামে এক নারীর কাছ থেকে ৩২৮ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-১২ সদস্যরা।এ সময় ওই নারী তরুণী মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, বৃহস্পতিবার ভোররাতে রাজশাহী ঢাকা-মহাসড়কে সলঙ্গা থানাধীন ন্যাশনাল ফুড ভিলেজ এন্ড হাইওয়ে রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় সারমিন খাতুন নামে ওই নারীকে তল্লাশি চালিয়ে ৩২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার সারমিন খাতুন রাজশাহী জেলার গোদাগাড়ি থানার মাটিকাটা ইউনিয়নের দিয়াড় মহব্বতপুর গ্রামের মো. রবিউল ইসলামের স্ত্রী ও একই গ্রামের মো. এসরাইল হোসেন মেয়ে।

র‌্যাব কমান্ডার জানান,  ওই তরুণী দীর্ঘদিন ধরে বাসযোগে মাদকদ্রব্য হেরোইন বহন করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com