1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে সহজ জয়ে সমতায় বাংলাদেশ সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন রংপুরে সিজারের পর পেটে  গজ রেখে সেলাইয়ের অভিযোগ সংরক্ষিত নারী আসনে সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের সংস্কৃতি থাকে,দেশে মবের সংস্কৃতি দেখলাম : সংসদে রুমিন ফারহানা ১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ডিজেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের দাবি,চট্টগ্রাম পরিবহন মালিক সমিতি সংরক্ষিত আসনেও মনোনয়ন পেলেন না কণ্ঠশিল্পী কনকচাঁপা অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ মহাসড়কে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

সিরাজগঞ্জে সামাজিক সংগঠন এসে দাড়িয়েছে হতদরিদ্র মানুষের পাশে 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৫৩ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:

ঈদের আর মাত্র কয়েকদিন বাকী। সবাই যখন পরিবার পরিজনের জন্য ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত। ঠিক তখনই হত- দরিদ্র মানুষের কপালে চিন্তার ভাজ। সেই চিন্তাকে দূর করতে সিরাজগঞ্জের বেলকুচিতে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন সোহাগপুর মানবকল্যাণ সংস্থা।

শুক্রবার (২৮ মার্চ) সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের প্রায় দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে ঈদ বাজার ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোহাগপুর মানব কল্যান সংস্থার প্রতিষ্টাতা সদস্য জনাব মোঃ রাতুল ভূইয়ার আয়োজনে,উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক পৌর কাউন্সিল আলম, মুকুন্দগাতী বাজার বনিক সমিতির সাবেক সাধারন সম্পাদক হেলাল উদ্দিন প্রামানিক, সোহাগপুর মানব কল্যাণ সংস্থার সদস্য বৃন্দ সহ আরো অনেকেই।
বক্তারা তাদের তাদের বক্তৃতায় ঈদে আনন্দ কে হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য সোহাগপুর মানব কল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানান। সেই সাথে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার পাশাপাশি যারা সমাজে বৃত্তবান রয়েছে তাদেরকেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে সমাজের হতদরিদ্র মানুষের পাশে এসে দাড়ানোর আহবান জানান।

উল্লেখ্য, এই সামাজিক সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি দেশের যে কোন প্রতিকূল পরিবেশে মানবসমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের পাশাপাশি সমাজের হতদরিদ্র মানুষদের সাহায্য করতে মনবতার হাত বাড়িয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বেলকুচি উপজেলা ও পৌর অঞ্চলের হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রি ও ঈদ বস্ত্র বিতরণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com