1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

সিরাজগঞ্জে সমবয়সী বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৮ Time View

 

ন্যাশনাল ডেস্ক

 

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সমবয়সী বন্ধুর হামলায় শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

 

 

 

 

 

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ভুরভুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

 

 

 

 

 

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, নিহত শাকিলের সঙ্গে তার সমবয়সী এক যুবকের কোন একটা বিষয় নিয়ে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। এর আগেও তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

 

 

 

 

 

আজকে আবারও তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে শাকিলের ঘারে চাকু মেরে পালিয়ে গেছে ওই যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

 

 

তদন্তের সার্থে হামলাকারী যুবকের নাম প্রকাশ করেননি ওসি।

 

 

 

 

 

তিনি বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com