1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ ১ জন ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৬৪ Time View

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর বিশেষ অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে র‍্যাব-১২, সিরাজগঞ্জ এর মিডিয়া অফিসার মো. উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, র‍্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনায় বুধবার (৯ জুলাই) বিকাল ৫টা ৫ মিনিটে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজার এলাকার একটি হোটেলের সামনে ঢাকা-গামী হাইওয়ে পাকা রাস্তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক পরিবহনের সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. দুলাল ফকির (২৯), পিতা- মো. আব্দুর রহিম ফকির, সাং-মন্ডলপাড়া, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া। এছাড়া তার কাছ থেকে মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল ফকির স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন জেলায় পরিবহন ও বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com