1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ পাকিস্তান বলছে,বল এখন ইরানের কোর্টে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে জামিন পেলেন শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ কুষ্টিয়ায় ২০২৫ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ  তানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালন রায়গঞ্জে প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় ১৩৭ শিক্ষার্থী অনুপস্থিত

সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৭ Time View

উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১ জন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে
বগুড়া- নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, উল্লাপাড়া উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের সানোয়ার উদ্দিনের ছেলে মোহাম্মদ রনি হোসেন (২৩), একই গ্রামের ছেলে আব্দুল মালেক আকন্দের ছেলে ফারুক হোসেন (৩২), আহত হারুন অর রশিদ (২৮) মাগুরাডাঙ্গা গ্রামের সমেশ প্রামাণিকের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, পাবনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাচ্ছিল। বাসটি ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় পৌছলে ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হয় এবং আহত হয় এক যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com