চলমান শৈত্যপ্রবাহ ও তীব্র শীতে অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলা ত্রাণ ও পূণর্বাসনের কার্যালয়ের উদ্যোগে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মো. আব্দুল বাছেদ উপস্থিত ছিলেন।
জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুল বাছেদ জানান, এ বছর আমরা শীতার্তদের মাঝে প্রায় সাড়ে ১২ হাজার কম্বল বিতরণ করেছি। আরও প্রায় ৩৬ লাখ টাকা বরাদ্দ হয়েছে। বরাদ্দকৃত টাকায় কম্বল কেনার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।







