1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স! প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত কর-সুদের চাপে রাজশাহীর আবাসন খাত বিপর্যস্ত সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন পরিবেশকর্মীদের উদ্যোগে বিষাক্ত পার্থেনিয়াম নিধন শুরু

সিরাজগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০০ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি

মাহমুদা পারভীন রনিকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুন লিওনকে সদস্য সচিব করে এনসিপির সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

 

মাহমুদা পারভীন রনিকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুন লিওনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।

 

 

শুক্রবার (৩ এপ্রিল) রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

অনুমোদিত এই আহ্বায়ক কমিটি ১৬ সদস্য বিশিষ্ট। চিঠিতে আগামী ৬ মাসের জন্য এই কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে। একইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

রাত সাড়ে ১১টার দিকে নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন লিওন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে আমাদের কমিটি অনুমোদিত হয়েছে এবং রাতে আমরা আনুষ্ঠানিক চিঠি হাতে পেয়েছি।

 

 

আহ্বায়ক কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ আজিজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আসলাম ও আয়েশা সিদ্দিকা এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদ কলি রবিন।

 

 

এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. এনামুল হক ও মো. আব্দুল আলিম; যুগ্ম সদস্য সচিব হিসেবে হযরত আলী উসমান (দপ্তর), আনসার আলী, রেকাব সরকার সম্রাট ও মাসুম শেখ; এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মুরাদুজ্জামান মাঈন দায়িত্ব পেয়েছেন। কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে মো. ছারোয়ার, মো. জাহাঙ্গীর ও মো. আলমাছ সরকারকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com