আদেশ অনুযায়ী চৌহালী থানার ওসি মতিউর রহমানকে সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক, কামারখন্দ থানার ওসি শাহীন আকন্দকে রায়গঞ্জ সার্কেল অফিসের পরিদর্শক, সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক আনোয়ার হোসেনকে সিরাজগঞ্জ সদর সার্কেল অফিসের পরিদর্শক, সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক মোশাররফ হোসেনকে চৌহালী থানার ওসি, বেলকুচি থানার ওসি শেখ ফরিদ উদ্দিনকে পুলিশ অফিসের (ক্রাইম ও অবস) পরিদর্শক, সিরাজগঞ্জ ডিবির পরিদর্শক রাকিবুল হাসানকে সিরাজগঞ্জ সদর থানার ওসি, সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলামকে বেলকুচি সার্কেল অফিসের পরিদর্শক, সিরাজগঞ্জ ডিএসবির পরিদর্শক (ডিআইও-১) মোক্তারুজ্জামানকে উল্লাপাড়া মডেল থানার ওসি, সিরাজগঞ্জ সদর কোর্টের পরিদর্শক হাসমত আলীকে কামারখন্দ থানার ওসি, উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযমকে সলঙ্গা থানার ওসি, রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়াকে সিরাজগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক, সলঙ্গা থানার ওসি ইমাম জাফরকে বেলকুচি থানার ওসি, সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামানকে রায়গঞ্জ থানার ওসি, সিরাজগঞ্জ ওআর হেডকোয়ার্টার্সের পরিদর্শক আবু বকর মাতুব্বরকে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ও পুলিশ অফিসের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম মোল্লাকে (ক্রাইম অ্যান্ড অবস) তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।