1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত  চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গণপিটুনি,গ্রেপ্তার-২ গাড়ি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মদ-ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৩ বিজিবি চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুজন গ্রেপ্তার উল্লাপাড়ায় আবাসিক হোটেল থেকে ৬ জন আটক শাহজাদপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, পলাতক ১ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভরা যৌবনে পদ্মা, পানিবন্দির শঙ্কায় চরবাসী দামুড়হুদায় ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার১ সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় বৃদ্ধা নিহত 

বেপরোয়া যান চলাচলে সিরাজগঞ্জ শহরজুড়ে তীব্র যানজট

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৯১ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

বেপরোয়া যানবাহন চলাচলের কারণে সিরাজগঞ্জ শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

 

 

সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে শহরের বাজার স্টেশন চত্বর থেকে কাজিপুর মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। ধীরে ধীরে যানজট ছড়িয়ে পরে শহরের বিভিন্ন সড়কে।

 

 

উল্টোপথে বেপরোয়া যানবাহন চলাচলের কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে। বেলা ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে। এদিকে যানজটের ফলে ভোগান্তিতে পড়েছে ঈদের কেনাকাটা করতে আসা শত শত মানুষ। ৫ মিনিটের পথ যেতে আধঘণ্টারও বেশি সময় লাগছে।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের ভেতরে উল্টো রাস্তায় বেপরোয়াভাবে বাস, ট্রাক প্রবেশ করে, সিএনজি, অটোরিকশাগুলোও যেখানে সেখানে পার্কিং করার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে।

 

 

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. মোফাখখারুল ইসলাম বলেন, একটি বাস উল্টোপথে ঘোরানোর কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে। আশা করছি খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

 

 

এদিকে সিরাজগঞ্জ শহরের সকল রুটে ট্রাফিক আইন লংঘন করে বেপরোয়া যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়তই যানজটসহ নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com