1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে ভোক্তা অধিকারের অভিযান:দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২১ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্কফোর্সের যৌথ অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন এবং দইয়ে মোড়ক ব্যবহার না করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার(১৩ এপ্রিল )দুপুরে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযানে ‘এভার গ্রিন দই মিষ্টি ঘর’-এর মালিক কামরুল ইসলাম কাঞ্চনকে ১০ হাজার টাকা এবং ‘আলিম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার’-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন এবং দইয়ে সঠিক মোড়ক ব্যবহার না করা ভোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ। এসব অনিয়ম জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলতে পারে।

অভিযানে রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও র‍্যাব-১২ এর সদস্যরা সহযোগিতা করেন।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। খাদ্যপণ্যের মান নিশ্চিত ও ন্যায্য মূল্য বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com