1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিম্বাবুয়ের কাছে লজ্জার পরাজয় টাইগারদের   ১৮ অক্টোবর আজকের নামাজের সময়সূচি প্রতিবন্ধী ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খান, উপাচার্যের শোক সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে পিকআপে মিলল চোরাই ৪ গরু, গ্রেপ্তার ৪ যাচ্ছিলেন ওয়াজ মাহফিলে, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ  দুই মাস পর চালু বড়পুকুরিয়া খনি, নতুন ফেইজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নওগাঁয় মণ্ডপে ঢুকে কুড়ালের কোপে,গণেশ প্রতিমা ভাঙার অভিযোগে যুবক আটক

সিরাজগঞ্জের সলঙ্গার খেলার মাঠ দখলমুক্ত করলেন ইউএনও, খেলাধুলার জন্য উন্মুক্ত ঘোষণা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭০ Time View

 

শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকায় মসজিদ সংলগ্ন সরকারি খেলার মাঠ দখলমুক্ত করে খেলাধুলার জন্য উন্মুক্ত ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে মাঠে সরকারি সাইনবোর্ড টাঙিয়ে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠটি উন্মুক্ত ঘোষণা করা হয়। প্রায় ৬ বিঘা (দুই একর) আয়তনের এই মাঠকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বির্তকেরও অবসান ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে মাঠ ভাড়া দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা সৃষ্টি হলে সচেতন নাগরিকরা খেলার মাঠ ইজারা বা ভাড়া না দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন।

পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে মাঠটি দখলমুক্ত করা হয়।

দখলমুক্ত কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, সলঙ্গা থানা পুলিশ সদস্যরা, ঘুড়কা ইউনিয়ন সহকারী (ভূমি) মুনছুর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী বলেন, “এই মাঠ বাংলাদেশ সরকারের সম্পত্তি। কেউ এটি দখল করে রাখতে পারবে না এবং কোনোভাবেই ইজারা দেওয়া যাবে না। মাঠটি জনসাধারণের খেলাধুলার জন্য উন্মুক্ত ঘোষণা করা হলো।”

স্থানীয় বাসিন্দারা মাঠটি দখলমুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com