1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু: অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা:, ভূঞাপুরে গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রান্সমিটার চোর চক্রের ৪ সদস্য আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ Time View

 

সলঙ্গা (সিরাজগঞ্জ ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চোর চক্রের ৪ সদস্যকে ট্রান্সমিটারের কয়েল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে সলঙ্গা থানার চরিয়া শিকা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর সলঙ্গার বেতুয়া গ্রামে গভীর নলকূপের ড্রেন মাস্টার শাহ আলমকে হাত-পা বেঁধে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গভীর রাতে এ ঘটনা ঘটে। পরদিন সকালে কৃষকেরা মাঠে কাজে এসে নলকূপ ঘরের ভেতর শাহ আলমের ডাক শুনে তাকে উদ্ধার করেন। ঘরের পাশে ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া যায় ট্রান্সফরমারের খোলস।

এ ঘটনায় বেতুয়া গ্রামের ইয়াসমিন নামে এক ব্যক্তি সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় চরিয়া শিকা এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে আটক করা হয়।

আটককৃ আসামী, সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার মধ্যেপাড়া গ্রামের দেলবার হোসেনের ছেলে (মূল হোতা) বাকিরুল ইসলাম রাকিব (৩২), চরিয়া শিকার দক্ষিণ পাড়া আব্দুল কাদের আলী মন্ডলের ছেলে আব্দুর রহমান (২৭), দিয়ার পাড়া গোজা গ্রামের আতাব উদ্দিনের ছেলে আলাউদ্দিন (২৫) ও চরিয়া কালিবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে রন্জিত হোসেনকে (২৩) আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ২৫ কেজি ট্রান্সমিটারের কাটা কয়েল, ১টি ওয়েল্ড কাটার, ২টি গ্রাইন্ডিং মেশিন, ১টি বগারেঞ্জ, ১টি হ্যাক্স ফ্রেম, ৬টি হ্যাক্স ব্লেড, ১টি অটো রেঞ্চ, ১টি পুলি ও একটি সিএনজি উদ্ধার করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি সিএনজি ব্যবহার করে বিভিন্ন এলাকায় কৃষকদের সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করে আসছিল। এতে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com