1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

সিরাজগঞ্জের মহাসড়ক জনগণের জানমালের নিরাপত্তায় সেনাবাহিনীর চেকপোস্ট

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২৭ Time View

নিজস্ব প্রতিবেদক

ছিনতাই, ডাকাতি প্রতিরোধ ও জনগণের জানমালের নিরাপত্তায় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাত পর্যন্ত ১১ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর নেতৃত্বে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় এই চেকপোস্ট বসানো হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন রুটে এই তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।  এদিকে সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

সেনাবাহিনীর একটি সূত্র জানায়, উত্তরাঞ্চলের মহাসড়ক নির্বিঘ্ন করতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। মহাসড়কে ডাকাতি, ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য পরিবহণ বন্ধসহ আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। যমুনা সেতু পশ্চিম গোলচত্বরসহ মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বাস, ট্রাক, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশী চালানো হয়েছে। সেই সাথে জেলার সকল রুটে সেনা টহল জোরদার করা হয়েছে।

এদিকে সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়ে সাধারণ যাত্রী ও চালকেরা বলেন, বর্তমান এই দেশের এই পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর আমাদের বিশ্বাস রয়েছে। যৌথবাহিনীর অভিযানে আমরা স্বস্তি ফিরে পেয়েছি, নিরাপদে ঘরে ফেরার ভরসা পেয়েছি। যাত্রী ও  স্থানীয়রা মহাসড়কে নিয়মিত সেনা অভিযান ও টহলের দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com