1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
১৮ অক্টোবর আজকের নামাজের সময়সূচি প্রতিবন্ধী ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খান, উপাচার্যের শোক সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে পিকআপে মিলল চোরাই ৪ গরু, গ্রেপ্তার ৪ যাচ্ছিলেন ওয়াজ মাহফিলে, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ  দুই মাস পর চালু বড়পুকুরিয়া খনি, নতুন ফেইজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নওগাঁয় মণ্ডপে ঢুকে কুড়ালের কোপে,গণেশ প্রতিমা ভাঙার অভিযোগে যুবক আটক নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের চৌহালীতে দুর্গম যমুনা চরে খামারিকে হত্যা করে ৩ গরু লুট

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৪৪ Time View
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে  দুর্গম যমুনা  চরে খামারিকে  তারা মিয়া (৬৫)কে শ্বাসরোধে হত্যা করে তার তিনটি গরু লুট করে নিয়ে গেছে একদল ডাকাত ।
মঙ্গলবার (২০ মে) গভীর রাতে উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউনিয়ার চরে এ নির্মম হত্যা ও লুটের ঘটনা ঘটে। নিহত তারা মিয়া চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত কুদ্দুস মিয়ার ছেলে। তিনি তার নাতি ইব্রাহিম খলিল (১৮)কে সঙ্গে নিয়ে ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়ার চরে অস্থায়ী ঘর তুলে সেখানে থাকতেন আর কৃষিকাজ ও গবাদিপশু পালন করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল রামদা ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ঘরে হামলা চালায়। প্রথমে ডাকাতদল তার নাতি ইব্রাহিমকে মারধর করে একটি বস্তায় ঢুকিয়ে বস্তার মুখ বেধে তাকে আটকে রাখে। এরপর তারা মিয়ার গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর ঘরে থাকা তিনটি গরু লুট করে ডাকাতদল নৌকাযোগে যমুনা নদীপথে পালিয়ে যায়। খবর পেয়ে চৌহালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত তারা মিয়ার ভাগ্নে আকরাম মোল্লা বলেন, এটা শুধু ডাকাতি না একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
কারন তার খামারে বিশাল সাইজের অনেকগুলো গরু ছিল। কদিন আগে সেগুলো বাড়িতে নিয়ে আসে। অনেক আগে থেকেই পরিকল্পনা করে কিন্তু ডাকাতি করতে এসে বড় গরু না পেয়ে হয়তো বা উত্তেজিত হয়ে  হত্যা করে তাকে বেঁধেও রেখে যায়।  অপরাধীদেরকে দ্রুত গ্রেফতারের দাবী জানাই। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। চর থেকে দুইটি গরু উদ্ধার করা হয়ছে । এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনার পর চরবাসির মধ্যে চরম ডাকাত আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়া গ্রামজুজে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com