1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, নেত্রকোণায় মানববন্ধন বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম রায়গঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাযবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে? বেনাপোল সাড়ে ২৪ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ও চোরাচালানী মালামালসহ আটক-২

সিএমপিতে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ এর যাত্রা শুরু

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১২ Time View

 

 

পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি

 

 

 

 

 

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদান এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে যাত্রা শুরু করলো “সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার”।

 

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০:৪৫ ঘটিকায় সিএমপি পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা করেন।

 

 

উদ্বোধনকালে সিএমপি পুলিশ কমিশনার মহোদয় জানান, আধুনিক এই সেন্টারটি থেকে নাগরিকরা মূলত নিম্নোক্ত সেবা ও পরামর্শগুলো পাবেন:

 

অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক পরামর্শ: অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেইক আইডি ও অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং ঘটনার ধরন অনুযায়ী তাৎক্ষণিক করণীয় বিষয়ে দিকনির্দেশনা।

 

সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএস ও অন্যান্য প্রয়োজনীয় ডিজিটাল তথ্য সংরক্ষণে সহায়তা।

 

পাসওয়ার্ড সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতার বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ।

 

প্রয়োজনে সংশ্লিষ্ট থানা, হেল্পলাইন বা অন্যান্য আইন প্রয়োগকারী ও প্রযুক্তিগত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সরাসরি সহায়তা প্রদান।

 

“সাইবার অপরাধের শিকার নাগরিকদের দ্রুত ও কার্যকর সেবা দিতে এই সেন্টারটি ওয়ান-স্টপ সল্যুশন হিসেবে কাজ করবে। অপরাধ দমনের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখবে।”— হাসান মোঃ শওকত আলী, পুলিশ কমিশনার, সিএমপি।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন,ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ), মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ),মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (সদর),নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম),মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোঃ গোলাম রুহুল কুদ্দুস, উপ-পুলিশ কমিশনার (সিএসবি),আমিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর),কাজী মোঃ আবদুর রহীম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর),মোঃ হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স),মোহাম্মদ বদিউজ্জামান, পিএসসি, ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম)।

 

সিএমপি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে এই বিশেষায়িত সেন্টারটি চট্টগ্রামের সাধারণ মানুষের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com