1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কামারখন্দে ৮০ বছর পর পৈত্রিক জমি দখলে লাল নিশান উড়িয়ে আবেগে আপ্লুত বংশধরেরা সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা তিস্তার ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ রায়গঞ্জে আঞ্চলিক সড়কের পাশে মুরগির বিষ্ঠার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ

সিএনজি থেকে পড়ে ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে ১ জনের মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৮৩ Time View

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরের গঙ্গাপ্রসাদ নামক স্থানে চলন্ত সিএনজি থেকে মহাসড়কে পড়ে ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে জালাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটৈছে।

জালাল উদ্দিন রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার মহরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে, সে পেশায় একজন তাঁতি। তিনি বাড়ি থেকে শাহজাদপুরে কর্মস্থলে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে জালাল উদ্দিন বেড়ার কাশিনাথপুর থেকে সিএনজি যোগে শাহজাদপুরের দিলরুবা বাসস্ট্যান্ড অভিমুখে আসার সময় সামনে বসে ছিলেন। ধারণা করা হচ্ছে চোখে ঝিমুনি আসায় গঙ্গাপ্রসাদ নামক স্থানে সিএনজি থেকে পড়ে গেলে তৎক্ষণাৎ বাঘাবাড়ি অভিমুখী একটি ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

পরে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। এসময় খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
নিহত জালাল উদ্দিনের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সাথে কথা বলে পরিচয় নিশ্চিত হওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com