1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাকিবের দেশে ফেরা নিয়ে এবার মুখ খুললেন তারই এক সময়ের গুরু রায়গঞ্জে অসহায় পরিবারের পাশে মানবিক উদ্যোগ:স্বস্তি ফিরছে প্রতিবন্ধী বাবার পরিবারের  হরমুজ প্রণালিতে অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না : ম্যাক্রোঁ ‘দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা সম্মানজনক ভাতা পাবেন’ ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অন্যান্য দেশকে চাপ দেওয়ার নির্দেশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর  গাজীপুরের চন্দ্রা ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি গঙ্গাচড়ার বেতগাড়ী গরুর হাটে অতিরিক্ত ফি আদায় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ২১ হাজার ৫০০ জন রায়গঞ্জে অসহায় দম্পতির ঘরে পৌঁছাল ঈদের আনন্দ রায়গঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল জব্দ

সালথায় মানবিক উদ্যোগ: হতদরিদ্র এলেম শেখ পেলেন অটোভ্যান

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

 

সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় এক হতদরিদ্র ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখা। সংগঠনটির পক্ষ থেকে একটি অটোভ্যান উপহার পেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছেন গট্টি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের বাসিন্দা এলেম শেখ।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার সালথা বাইপাস সড়কের ‘আই লাভ চত্বর’ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এলেম শেখের হাতে নতুন অটোভ্যানটি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল মুরাদ। তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্বই নয়, এটি মানবিকতার অন্যতম পরিচয়। সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অনেক পরিবারই স্বাবলম্বিতার পথে এগিয়ে যেতে পারবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আজিজুর রহমান মজনু, যুব বিভাগের সভাপতি মো. মেহেদী হাসান, গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি তুফাজ্জেল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা জামায়াতে ইসলামী নেতা মো. ওয়ালী উজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, একজন কর্মক্ষম মানুষকে উপযুক্ত সহায়তা দিলে তিনি নিজেই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন। এমন উদ্যোগ শুধু ব্যক্তিকে নয়, পুরো পরিবারকে দারিদ্র্য থেকে উত্তরণের সুযোগ করে দেয়।
অটোভ্যানটি পেয়ে আবেগাপ্লুত এলেম শেখ জানান, দীর্ঘদিন ধরে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আসছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে ভারী কাজ করতে না পারায় পরিবারের ব্যয়ভার বহন করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল।

তিনি বলেন, “ঈদের আগে এমন একটি অটোভ্যান পেয়ে আমি সত্যিই আনন্দিত। এই ভ্যান চালিয়ে আমি আমার পরিবারের জন্য নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছি। ইনশাআল্লাহ, এ থেকেই আমাদের অভাব-অনটন দূর করতে পারবো।”

এ সহায়তার জন্য তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং পিছিয়ে পড়া মানুষের মাঝে নতুন আশার আলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com